স্কুলে স্কুলে 'ক্লাসরুম থিয়েটার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরু হয়েছে পাঠ্যবইয়ের গল্প বলা ও নাটক নিয়ে ‘ক্লাসরুম থিয়েটার’। গতকাল দুপুরে পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের আয়োজনে দেশব্যাপী আনন্দময় ও সৃজনশীল ক্লাসরুম প্রতিষ্ঠায় শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলীর পরিকল্পনা ও পরিচালনায় এটি অনুষ্ঠিত হলো মোহাম্মদপুর বালিকা উচ্চবিদ্যালয়ে।

গতকাল ছিল কল্পরেখা ও তামান্না তিথির পরিবেশনায় গল্প পাঠে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের ‘জন্মভূমি’, ড. মুহম্মদ শহীদুল্লাহ্‌র গল্প ‘সততার পুরস্কার’, বনফুলের ‘মিনু’, শওকত ওসমানের গল্প ‘তোলপাড়’ ও শামসুর রাহমানের ‘বাঁচতে দাও’। কল্পরেখার পরিবেশনায় আরও ছিল রানি যাবেন বাপের বাড়ি নাটকটি। শেষে লোকনাট্যদলের অবাক জলপান নাটকটি মঞ্চস্থ হয়।