স্কুলের দেয়াল রং করলেন সোহা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবাবকন্যার সামাজিক উদ্যোগ নতুন কিছু নয়। এই তো কিছুদিন আগেও দাতব্য তহবিল সংগ্রহের উদ্দেশ্যে ভাই সাইফ আলী খানের সঙ্গে মিলে একটা নিলামের আয়োজন করেছিলেন। এবার সোহা আলী খান বিশেষ একটা সামাজিক প্রচারাভিযানে শামিল হলেন—সবার জন্য শিক্ষার আন্দোলনে।
এই প্রচারাভিযানের অংশ হিসেবেই একটি স্কুলের দেয়াল রং করেছেন সোহা আলী খান। এই বলিউড তারকা বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, শিক্ষা প্রত্যেক শিশুর মৌলিক অধিকার। এই শিশুদের উজ্জ্বল ও বর্ণময় ভবিষ্যৎ নিশ্চিত করতে আমিও ক্ষুদ্র ভূমিকা পালন করলাম ভেবে ভালো লাগছে।’
এক দিনের জন্য ওই স্কুলের শিক্ষকের ভূমিকাও পালন করেছেন সোহা। আইএএনএস।