স্ক্রিন অ্যাওয়ার্ডস মাতালেন তরুণেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিং খান (শাহরুখ খান) যখন মঞ্চে, তখন অন্য কারও কি খুব বেশি কিছু করার সুযোগ আছে? তবে বলিউডের নতুনেরা দেখিয়ে দিলেন, তাঁরা পিছিয়ে নেই মোটেও।
১৪ জানুয়ারি হয়ে গেল ‘লাইফ ওকে স্ক্রিন অ্যাওয়ার্ডস ২০১৪’ অনুষ্ঠান। উপস্থাপনায় ছিলেন শাহরুখ খান খান। আর মঞ্চ মাতিয়েছেন আলী জাফর, বরুণ ধাওয়ান, রণবীর সিং, দীপিকা পাড়ুকোন, শহীদ কাপুররা। নতুন ছবি ইয়ারিয়ার সবাই মিলে নেচেছের ‘সানি সানি’ গানটির সঙ্গে।
এবার সেরা ছবির পুরস্কার জিতেছে ভাগ মিলখা ভাগ, সেরা পরিচালক হয়েছেন সুজিত সরকার (মাদ্রাজ ক্যাফে)। আর সেরা অভিনয়শিল্পী হয়েছেন ফারহান আখতার (ভাগ মিলখা ভাগ) এবং দীপিকা পাড়ুকোন (রামলীলা ও চেন্নাই এক্সপ্রেস)। স্ক্রিন।