স্টান্টম্যান নয় অপূর্ব নিজেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেলিকপ্টার থেকে বোমা ফেলা হচ্ছে। নিচে শুধু আগুন আর আগুন। সেই আগুনের মধ্য দিয়ে মোটরসাইকেল নিয়ে ছুটে আসছেন কেউ একজন। স্টান্টম্যান? না, অপূর্ব!কমলাপুর কন্টেইনার ডিপোতে গতকাল শনিবার দুপুরে এমনি একটি দৃশ্যের শুটিংয়ে অংশ নিয়েছেন অপূর্ব।বললেন, ‘শুরুতে কথা হয়েছিল কোনো একজন স্টান্টম্যান আমার হয়ে এই দৃশ্যটি করবেন। কিন্তু পরে জানা গেল, স্পেশাল ইফেক্টের মাধ্যমে ঝুঁকিপূর্ণ ওই দৃশ্যগুলো করা হবে। আমি নিজেই তা করার সিদ্ধান্ত নিয়েছি। কারণ, ব্যাপারটি ক্যামেরায় সহজেই ধরা পড়বে।’তিনি আরও বললেন, ‘দর্শক তো আমাকে একভাবে চেনে, এবার নিজেকে একটু অন্যভাবে উপস্থাপন করতে চেয়েছি।’তিনি জানান, দেশীয় একটি প্রতিষ্ঠানের মোটরসাইকেলের বিজ্ঞাপনচিত্রের কাজ করছেন তিনি। শুক্র ও শনিবার তিনি এই বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে অংশ নিয়েছেন।এই প্রতিষ্ঠানের পরিচালক মিজানুর রহমান জানান, বিজ্ঞাপনচিত্রের স্পেশাল ইফেক্টের বেশির ভাগ কাজই হবে হলিউডে। গতকাল সকাল সাড়ে ১০টা থেকে টানা দুই ঘণ্টা একটি হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে শুটিংয়ে।