স্টার ডান্সের লড়াইয়ে নামছেন তারকারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইকন স্টার হওয়ার লড়াইয়ে নামছেন বাংলাদেশের টিভি ও চলচ্চিত্র জগতের বেশ কয়েকজন তারকাশিল্পী। এরা হলেন অপু বিশ্বাস, নিপুন, সারিকা, বিদ্যা সিনহা মীম, ইশানা ও তমা মির্জা। স্যাটেলাইট টেলিভিশন এশিয়ান টিভির ব্যয়বহুল রিয়েলিটি শো ‘স্টার ড্যান্স কমপিটিশন’ নামের রিয়ালিটি শো থেকে আইকন স্টার নির্বাচন করা হবে।জানা গেছে, রিয়ালিটি শো স্টার ড্যান্স কমপিটিশন’ এর জন্য এরই মধ্যে অপু বিশ্বাস, নিপুন, সারিকা, মীম, ইশানা, তমা মির্জার সঙ্গে এশিয়ান টেলিভিশন কর্তৃপক্ষের চুক্তি সম্পন্ন হয়েছে। এশিয়ান টেলিভিশন সূত্রে জানা গেছে, বাংলাদেশের তারকা শিল্পীদের প্রতিযোগী করে এ ধরনের অনুষ্ঠান প্রথমবারের মতো হতে যাচ্ছে। বিগ বাজেটের এ অনুষ্ঠানে তারকাশিল্পীরা বাংলাদেশের বিভিন্ন জনপ্রিয় কণ্ঠশিল্পীদের জনপ্রিয় গানগুলোর সঙ্গে নাচবেন। এছাড়া অপু বিশ্বাস, নিপুন, সারিকা, মীম, ইশানা, তমা মির্জার সঙ্গে বিভিন্ন পর্বে অতিথি শিল্পী হিসেবে নাচে অংশ নেবেন শাকিব খান, সজল, ইমন, নিরব ও অপূর্ব। এরপর বেশ কয়েকটি ধাপ পেরিয়ে আইকন স্টার নির্বাচন করা হবে।সারিকা বলেন, ‘বাংলাদেশের টেলিভিশন চ্যানেলগুলোর রিয়ালিটি শো’তে এতদিন তারকাদের অতিথি কিংবা বিচারক হিসেবে হাজির হতে দেখা গেছে। কিন্তু এবারে দেখা যাবে ভিন্ন চিত্র। যেভাবে আমরা মহড়ায় অংশ নিচ্ছি, তাতে মনে হচ্ছে অসাধারণ একটি অনুষ্ঠান সবাই উপভোগ করতে পারবেন।’ইমন বলেন, ‘স্টার ড্যান্স কম্পিটিশন অনুষ্ঠানের পুরো ভাবনাটাই আমার কাছে অন্যরকম মনে হয়েছে। খুবই ভালো লাগছে এ ধরনের একটি অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থাকতে পেরে।’ নিপুন বলেন, ‘এতদিন আমরাই বিচারক হিসেবে কাজ করেছি, আর এখন আমাদেরকেই বিচারকদের সামনে লড়তে হবে ভেবে ভিন্ন অনুভূতি কাজ করছে। নিয়মিত মহড়া চলছে। মনে হচ্ছে, আমাদেরকে সবাই নতুনরূপে দেখতে পাবেন।’ নিরব বলেন, ‘এটা ঠিক যে বাংলাদেশে এর আগে তারকাদের নিয়ে এ ধরনের আয়োজন হয়নি। আশা করছি, দর্শকরা অনেক ভালোমানের একটি অনুষ্ঠান খুব শিগগিরই উপভোগ করতে যাচ্ছেন।’ জানা গেছে, ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে রাজধানীর যে কোনো একটি স্টুডিওতে স্টার ড্যান্স কম্পিটিশন প্রতিযোগিতার দৃশ্য ধারণের কাজ শুরু হবে। চ্যানেলটির আনুষ্ঠানিক সম্প্রচারের শুরুর চমক হিসেবেই থাকবে স্টার ড্যান্স কম্পিটিশন অনুষ্ঠানটি।