স্টার ড্যান্সের বিচারক চম্পা
চলচ্চিত্র ও টেলিভিশন অভিনয়শিল্পীদের নিয়ে নির্মিতব্য রিয়ালিটি শো ‘স্টার ড্যান্স ২০১৩’ এর বিচারক হয়েছেন চলচ্চিত্র অভিনেত্রী চম্পা। গত শুক্রবার থেকে অনুষ্ঠানটির শুটিংয়ে অংশ নিচ্ছেন তিনি। স্টার ড্যান্স নির্মিত হচ্ছে পরীক্ষামূলক সম্প্রচারে থাকা এশিয়ান টিভির জন্য । দীর্ঘ অভিনয় জীবনে চলচ্চিত্র অভিনেত্রী চম্পা এবারই প্রথম কোনো প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে বিচারকের আসনে বসলেন।এ প্রসঙ্গে চম্পা জানিয়েছেন, ‘স্টার ড্যান্স’-এর মাধ্যমে প্রথমবারের মতো তিনি কোনও অনুষ্ঠানে বিচারক হলেন। তিনি বলেন, ‘ গত শুক্রবার ‘স্টার ড্যান্স অনুষ্ঠানের’ বিচারক হিসেবে প্রথম শুটিং করি। আজ সোমবারও শুটিং করার প্রস্তুতি নিচ্ছি।চম্পা এও বলেন, স্টার ড্যান্স-এ বিচারক হিসেবে কাজ করে ভালোই লাগছে। অনুষ্ঠানের ভাবনাও একটু ভিন্ন রকম। আশা করছি, অনুষ্ঠানটি দেখে দর্শকদেরও ভালো লাগবে।‘স্টার ড্যান্স’ অনুষ্ঠানে প্রতিযোগিতা করছে মোট ৭টি দল। প্রতিটি দলের নেতৃত্বে আছেন তারকারা। তারকাদের সঙ্গে রয়েছেন প্রতিভাবান নতুন শিল্পীরা। সাতটি দলের তারকাদের মধ্যে আছেন- জাকিয়া বারী মম, নিপুণ, বিদ্যা সিনহা মিম, তমা মির্জা, ঈশানা, মৌসুমী হামিদ। অনুষ্ঠানটির উপস্থাপনা করছেন নাবিলা।