স্টার নাইটের অতিথি সাকিব-শিশির

ঈদের বিশেষ অনুষ্ঠান ‘স্টার নাইট’-এ অতিথি হিসেবে দেখা যাবে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ক্রিকেট তারকা সাকিব আল হাসান ও তাঁর স্ত্রী উম্মে আহমেদ শিশিরকে।
কবির বকুলের পরিকল্পনায় ‘স্টার নাইট’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন জনপ্রিয় টিভি তারকা নওশীন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ভিন্নধর্মী এ অনুষ্ঠানটি উপস্থাপনার সুযোগ পেয়ে খুব ভালো লেগেছে। অনুষ্ঠানটিতে ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা অনেক কথা বলেছেন সাকিব-শিশির। অনুষ্ঠানের মাধ্যমে এই দম্পতির সঙ্গে আড্ডা দিয়ে সত্যিই আমি অনেক মজা পেয়েছি।’
‘স্টার নাইট’ অনুষ্ঠানে নিজেদের ভালোলাগা-ভালোবাসা, বিয়ে এবং দাম্পত্য জীবনের অনেক অজানা তথ্য ও ঘটনার কথা বলেছেন আলোচিত দম্পতি সাকিব-শিশির। সেই সঙ্গে উঠে এসেছে সাকিবের ক্যারিয়ারের সোনালি মুহূর্তের চিত্র। আরও ঠাঁই পেয়েছে তাঁর বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও শিক্ষকের কথা।
ঈদ উপলক্ষে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে ‘স্টার নাইট’। অনুষ্ঠানটির প্রযোজক অজয় পোদ্দার।