স্টার মেলোডিজের আয়োজনে শিল্পীর প্রিয় গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনুষ্ঠানে গান গাইছেন শিল্পীরা
অনুষ্ঠানে গান গাইছেন শিল্পীরা

ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের নিয়মিত বাংলা গানের আয়োজন স্টার মেলোডিজ। এবারের আয়োজনের শিরোনাম ‘শিল্পীর প্রিয় গান - আনপ্লাগড’। আজ সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারের দ্য ডেইলি স্টার ভবনে আয়োজনটি হয়। 

এ এস মাহমুদ সেমিনার হলে সন্ধ্যা ছয়টা থেকে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানের নিজেদের প্রিয় গান গেয়ে শোনান সংগীতশিল্পী রুমানা ইসলাম, তানভীর আলম সজীব, অনুপমা মুক্তি, পৃথ্বীরাজ ও ঋতুরাজ। গানগুলোর মধ্যে ‘আকাশের ওই মিটি মিটি তারার সাথে’, ‘আমার এ দুটি চোখ’, ‘আজ এই বৃষ্টির কান্না দেখে’, ‘আমি স্বপ্নে তোমায় দেখেছি’, ‘শোনো গো দখিন হাওয়া’, ‘আমি যে জলসা ঘরে’, ‘ওরে নীল দরিয়া’ উল্লেখযোগ্য।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দ্য ডেইলি স্টারের আর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট বিভাগের সম্পাদক সাদিয়া আফরিন মল্লিক। আয়োজনে সহযোগিতা করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড ও সীমান্তিক।