স্টার সিনেপ্লেক্সে তুর্কি চলচ্চিত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বব্যাপী সাড়া জাগানো তুর্কি চলচ্চিত্র ব্যাটল অব টু এম্পায়ারস: ফেতিহ ১৪৫৩ গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে। তুরস্কের দ্বিতীয় সুলতান মাহমুদের ইস্তাম্বুল জয়ের কাহিনি নিয়ে ছবিটি নির্মাণ করেছেন পরিচালক ফারুক অক্ষয়। ১৪৫৩ সালে টানা ৫৭ দিন অবরোধের পর সুলতান মাহমুদ ইস্তাম্বুল জয় করেন। নির্মাতাদের মতে, ব্যাটল অব টু এম্পায়ারস: ফেতিহ ১৪৫৩ তুরস্কের এযাবৎকালের সবচেয়ে ব্যয়বহুল ছবি। ছবিটি নির্মাণে ব্যয় হয়েছে এক কোটি ৮০ লাখ মার্কিন ডলার। এ পর্যন্ত আয় করেছে সাড়ে ছয় কোটি মার্কিন ডলার। তুরস্কে ছবিটি মুক্তি পায় গত ১৫ ফেব্রুয়ারি। গত মঙ্গলবার সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সে ছবিটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়।