স্টার সিনেপ্লেক্সে নতুন দুটি ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওজ দ্য গ্রেট অ্যান্ড পাওয়ারফুল ছবিটি যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে গত ৮ মার্চ আর দ্য লোন রেঞ্জার ছবিটি ৩ জুলাই। গত শুক্রবার ছবি দুটি মুক্তি পেয়েছে ঢাকার স্টার সিনেপ্লেক্সে।
গোর ভারবিনস্কি পরিচালিত দ্য লোন রেঞ্জার ছবিতে অভিনয় করেছেন জনি ডেপ। ছবিতে টন্টো (জনি ডেপ) একজন যোদ্ধা। তিনি লোন রেঞ্জাররূপী জন রেইড চরিত্রকে যুগান্তকারী ন্যায়বিচারকে পরিণত করেন। স্যাম রাইমি পরিচালিত ওজ দ্য গ্রেট অ্যান্ড পাওয়ারফুল ছবিতে অভিনয় করেছেন জেমস ফ্রাঙ্কো, র‌্যাচেল ভাইস ও মিলা কুনিস। ছোট্ট মেয়ে ডরোথি হঠাৎ এক ঝড়ের দিনে উড়ে চলে যায় রূপকথার অদ্ভুত মায়াবী এক জগতে। এই জগতের নাম ওজ। সঙ্গী বলতে তার প্রিয় কুকুর টোটো। সেখানে গিয়ে ডরোথির দেখা মেলে বুদ্ধিহীন কাকতাড়ুয়া, হূদয়বিহীন টিনের মানুষ আর ভিতু এক সিংহের। ওজের পরাক্রমশালী এক জাদুকরের সঙ্গে দেখা করার জন্য এই তিনজনকে সঙ্গী করে ডরোথি টানটান উত্তেজনাপূর্ণ এক অভিযানে বের হয়।