স্টার সিনেপ্লেক্সে 'আয়রন ম্যান থ্রি'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ কোটি ডলার ব্যয়ে নির্মিত দুর্দান্ত অ্যাকশন আর চোখ-ধাঁধানো স্পেশাল ইফেক্টের ছবি আয়রন ম্যান থ্রি এরই মধ্যে আয় করেছে সাড়ে ৩৪ কোটি ডলার। ছবিটির একটি বড় অংশের শুটিং হয়েছে চীনে। বাকি অংশের দৃশ্য ধারণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ও ফ্লোরিডায়। পরিচালনা করেছেন শন ব্ল্যাক। ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন রবার্ট ডাউনি জুনিয়র। আরও আছেন গিনেথ প্যালট্রো, ডন চিডল, গাই পিয়ার্স, বেন কিংসলে প্রমুখ।
গতকাল শুক্রবার বিকেলে স্টার সিনেপ্লেক্সে ছবিটির উদ্বোধনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়।