স্টার সিনেপ্লেক্সে 'ইউরোপীয় চলচ্চিত্র উৎসব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপীয় ইউনিয়ন ও স্টার সিনেপ্লেক্স যৌথভাবে আয়োজন করেছে ‘ইউরোপিয়ান চলচ্চিত্র উৎসব’৷ দ্বিতীয়বারের মতো আয়োজিত সপ্তাহব্যাপী এই উৎসব শুরু হচ্ছে আজ মঙ্গলবার৷ জানা গেছে, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত ১২টি দেশের চলচ্চিত্র দেখানো হবে উৎসবে৷ আজ উদ্বোধনী অনুষ্ঠানে সন্ধ্যা সোয়া সাতটায় দেখানো হবে জার্মানীর ছবি আলমেনিয়া৷
এ উৎসব আয়োজন প্রসঙ্গে আয়োজকদের বক্তব্য, বাংলাদেশের দর্শকদের কাছে ইউরোপীয় চলচ্চিত্রকে তুলে ধরা এই উৎসবের মূল উদ্দেশ্য৷
উৎসব শেষ হবে ২০ মে৷