স্টার সিনেপ্লেক্সে 'ডেস্পিকেবল মি ২'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেস্পিকেবল মি ২ ছবির পোস্টার
ডেস্পিকেবল মি ২ ছবির পোস্টার

হলিউডের অ্যানিমেশন ছবি ডেস্পিকেবল মি ২ যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পেয়েছে গত ৩ জুলাই। আজ থেকে ছবিটি দেখা যাবে ঢাকার স্টার সিনেপ্লেক্সে।
মুক্তির পরই হলিউড টপচার্টের দ্বিতীয় স্থানে চলে আসে পিয়ারি কফিন ও ক্রিস রেনাডের যৌথ পরিচালনার এই ছবিটি। প্রথম সপ্তাহ শেষে ছবিটির আয় হয় সোয়া আট কোটি ডলার।