স্টার সিনেপ্লেক্সে ‘দ্য লাস্ট এয়ারবেন্ডার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ৩১ ডিসেম্বর শুক্রবার স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে হলিউডি ব্লকবাস্টার ছবি ‘দ্য লাস্ট এয়ারবেন্ডার’। বাংলাদেশে ছবিটির মুক্তি উপলক্ষে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ ৩০ ডিসেম্বর সন্ধ্যা ছয়টা ৩০ মিনিটে উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করে।জনপ্রিয় টিভি সিরিয়াল ‘অ্যাভাটার’ অবলম্বনে ছবিটি নির্মাণ করেছেন এম নাইট শ্যামালান। পাশাপাশি ছবির কাহিনিও লিখেছেন তিনি। অ্যাকশনধর্মী ছবিটিতে অভিনয় করেছেন ‘স্ল্যামডগ মিলিওনিয়ার’ ছবির মাধ্যমে আলোচিত হওয়া দেব প্যাটেল। এ ছাড়া আরও অভিনয় করেছেন নোয়াহ রিঙ্গার, জ্যাকসন র্যাথবোন, নিকোলা প্লেটজ, সামার বিশিল প্রমুখ।উল্লেখ্য, প্রায় ১৫০ কোটি ইউএস ডলার ব্যয়ে নির্মিত ‘দ্য লাস্ট এয়ারবেন্ডার’ ছবিটি মুক্তি পায় এ বছরের ১ জুলাই। আইএমডিবি সূত্রমতে, এ বছরের ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ছবিটি প্রায় ১৩২ কোটি ইউএস ডলার আয় করে।