স্টার সিনেপ্লেক্সে ‘পার্কার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন লেখক ডোনাল্ড ই ওয়েস্টলেক ‘পার্কার’ চরিত্রটি নিয়ে কয়েকটি উপন্যাস লিখেছেন। তার মধ্যে ফ্ল্যাশফায়ার-এর কাহিনির ওপর ভিত্তি করে টেলর হ্যাকফোর্ড তৈরি করেছেন পার্কার ছবিটি। ছবিতে জেনিফার লোপেজকে ভারী অস্ত্র হাতে গোলাগুলি করতে দেখা যায়। লোপেজ বললেন, ‘থ্রিলার ধাঁচের ছবিতে কাজ করতে আমার ভালো লাগে। আর অ্যাকশন ছবি আমাকে টানলেও গোলাগুলি খুব একটা উপভোগ করি না। আমি বিশ্বাস করি, পর্দার সন্ত্রাস কখনো বাস্তব জীবনে প্রভাব ফেলতে পারে না।’ জেনিফার লোপেজের ২৭ নম্বর ছবি পার্কার যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পায় এ বছরের ২৫ জানুয়ারি। গতকাল শুক্রবার থেকে ছবিটি প্রদর্শন করা হচ্ছে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে। তাঁর সঙ্গে আরও অভিনয় করেছেন জেসন স্ট্যাটহ্যাম।