স্টার সিনেপ্লেক্সে 'প্রিজনারস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিউ জ্যাকম্যান অভিনীত প্রিজনারস ছবিটি আজ মুক্তি পাচ্ছে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে। গত বছরে হলিউডের অন্যতম আলোচিত এই ছবি যুক্তরাষ্ট্রে মুক্তি পায় ২০ সেপ্টেম্বর। ছবিতে আরও অভিনয় করেছেন জ্যাক গিলেনহাল, পল ড্যানো, মারিয়া ব্যালো, মেলিসা লিও প্রমুখ। একজন বাবা তার হারানো মেয়েকে উদ্ধার করার করার জন্য আপ্রাণ চেষ্টা করছে। পাশাপাশি পরিবারের প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণপণ যুদ্ধ করছে সে। এমনই একটি চিত্র পাওয়া যাবে ডেনিস ভিলেনিভের অ্যাকশন থ্রিলার ধাঁচের প্রিজনারস ছবিতে।