স্টার সিনেপ্লেক্সে ‘ফাইন্ডিং নিমো’ থ্রিডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার স্টার সিনেপ্লেক্সে আজ মুক্তি পাচ্ছে ত্রিমাত্রিক প্রযুক্তিতে নির্মিত অ্যানিমেশন ছবি ফাইন্ডিং নিমো। যুক্তরাষ্ট্রে ছবিটি প্রথম মুক্তি পায় ২০০৩ সালে আর ছবিটি ত্রিমাত্রিক প্রযুক্তিতে নতুন করে মুক্তি দেওয়া হয় ২০১২ সালের ১৪ সেপ্টেম্বর। মা-হারা ছোট্ট ক্লাউন ফিশের কাহিনি নিয়ে তৈরি হয়েছে ছবিটির গল্প। ছবিটি এ পর্যন্ত আয় করেছে ৯২ কোটি ১০ লাখ মার্কিন ডলার। সেরা অ্যানিমেশন ছবি হিসেবে পেয়েছে একাডেমি অ্যাওয়ার্ড। আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট ফাইন্ডিং নিমোকে সেরা অ্যানিমেশন ছবিগুলোর মধ্যে অন্যতম হিসেবে ঘোষণা করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সে ছবিটির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়।