স্টার সিনেপ্লেক্সে 'ফোরটি সেভেন রনিন'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানি যোদ্ধা সামুরাইদের গল্প নিয়ে তৈরি হয়েছে ফোরটিসেভেনরনিন। অভিনয় করেছেন কিয়ানু রিভস। হলিউডের এই ছবি গত বছর বড়দিনে মুক্তি পেয়েছিল যুক্তরাষ্ট্রে। এর আগে মুক্তি পায় জাপানে। গতকাল শুক্রবার ছবিটি মুক্তি পেয়েছে রাজধানীর স্টার সিনেপ্লেক্সে।
যোদ্ধার নীতি অনুসরণ করে সামুরাই নিজ জীবন সচল রাখেন। প্রভুর প্রতি আনুগত্যবোধ, আত্মনির্ভরশীল, নিয়মানুবর্তিতা, নৈতিক আচরণ ইত্যাদি কারণে যুদ্ধক্ষেত্রেও সম্মানিত হয়ে থাকেন। যখন সামুরাই তঁার প্রভু বা শিক্ষককে হারান, তখন তা দাইমিও নামে আখ্যায়িত করা হয় এবং তিনি ‘রনিন’ নামে পরিচিত হন। সামুরাই অসম্মানিত হলে তাঁকে অবশ্যই আত্মহত্যা করতে হয়।
১৮ শতকে এমনই একদল প্রভু-হারানো সামুরাইয়ের কথা উঠে এসেছে ফোরটিসেভেনরনিন ছবির গল্পে। এতে আরও অভিনয় করেছেন হিরোইউকি সানাদা।