স্টার সিনেপ্লেক্সে 'ফ্রোজেন'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যানিমেশন ছবি ফ্রোজেন যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে গত ২৭ নভেম্বর। ভালোবাসা দিবস উপলক্ষে ছবিটি স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেয়েছে গত শুক্রবার। দুই বোনের ভালোবাসা আর হূদয়ের উষ্ণতার গল্প ফ্রোজেন। ফ্রোজেন ছবিতে নেই কোনো খলনায়ক, সুদর্শন রাজপুত্রের সঙ্গে জবুথবু প্রেমও নেই। কিন্তু ১৫ কোটি ডলার ব্যয়ে নির্মিত ছবিটি এরই মধ্যে আয় করেছে ৯১ কোটি ৫২ লাখ ডলার। ফ্রোজেন ছবির এই সাফল্যের পেছনের কারণ কী? নির্মাতাদের মতে, রহস্য, আবেগময় গল্প আর অসাধারণ নির্মাণশৈলীই ফ্রোজেন ছবির সাফল্যের আসল কথা।
ফ্রোজেন ছবি যৌথভাবে পরিচালনা করেছেন ক্রিস বাক ও জেনিফার লি।