স্টার সিনেপ্লেক্সে ‘বিউটিফুল ক্রিয়েটার্স’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর স্টার সিনেপ্লেক্সে শুক্রবার মুক্তি পেয়েছে হলিউডের ছবি বিউটিফুল ক্রিয়েটার্স। রোমান্টিক ফ্যান্টাসি ধাঁচের এই ছবিতে অভিনয় করেছেন অ্যালডেন এনরিচ, জেরেমি আয়রনস, ভিওলা ডেভিস, এমা থম্পসন প্রমুখ। সাউথ ক্যারোলাইনায় নিজের ছোট্ট শহর ছেড়ে আসা ইথানের সঙ্গে লিনা নামের এক রহস্যময়ী মেয়ের পরিচয় হয়। দুজন বেশ ভালো বন্ধু হয়ে ওঠে এবং একসঙ্গে মিশন শুরু করে নিজেদের পরিবার, শহর ও তার ইতিহাসের গোপন অন্ধকার উন্মোচন করতে। এমনই গল্প নিয়ে ছয় কোটি ডলার ব্যয়ে তৈরি হয়েছে ছবিটি। যুক্তরাষ্ট্রে মুক্তি পেয়েছে এ বছর ১৪ ফেব্রুয়ারি। গত বৃহস্পতিবার সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্স ছবিটির উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করে।