স্টার সিনেপ্লেক্সে ‘স্কাইফল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউডে এরই মধ্যে দারুণ সাড়া ফেলেছে স্কাইফল। ‘জেমস বন্ড’ সিরিজের এটি ২৩তম কিস্তি। অন্যদিকে জেমস বন্ড সিরিজটি পূর্ণ করল ৫০ বছরের পথচলা। সব মিলিয়ে দারুণ উত্তেজনা ছবিটি নিয়ে। সমালোচকেরা বলছেন, এটি নাকি বন্ড সিরিজের অন্যতম সেরা সংযোজন। বাংলাদেশেও এসে লেগেছে সেই উত্তাপ। ২৯ নভেম্বর ঢাকার বসুন্ধরা সিটি শপিংমলের স্টার সিনেপ্লেক্স আয়োজন করছে স্কাইফল-এর বিশেষ রেড কার্পেট প্রিমিয়ার। ওই দিন সন্ধ্যা সাতটায় বসবে সেই আসর। সেখানে থাকবেন আমন্ত্রিত অতিথিরা। প্রিমিয়ারের আগে থাকবে ফ্যাশন শো, গান ও অন্যান্য আয়োজন।