স্টার সিনেপ্লেক্সে ‘হুমায়ূন আহমেদ চলচ্চিত্র সপ্তাহ’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নন্দিত কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ স্মরণে ‘হুমায়ূন আহমেদ চলচ্চিত্র সপ্তাহ’-এর আয়োজন করেছে স্টার সিনেপ্লেক্স। এই চলচ্চিত্র সপ্তাহে প্রদর্শন করা হবে হুমায়ূন আহমেদ পরিচালিত ছবি শ্রাবণ মেঘের দিন, শ্যামল ছায়া, আমার আছে জল এবং নয় নম্বর বিপদ সংকেত। আজ শুরু হচ্ছে এই প্রদর্শনী।