স্টিভেন স্পিলবার্গের ‘সুপার এইট’ স্টার সিনেপ্লেক্সে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৭৯ সাল। যুক্তরাষ্ট্রের ওহাইয়ো অঙ্গরাজ্যের লিলিয়ান নামের ছোট্ট শহর। সুপার এইট মিলিমিটার ক্যামেরার সাহায্যে একটি তথ্যচিত্র নির্মাণ করছিল একদল তরুণ। তাঁদের চোখের সামনে ভয়াবহ দুর্ঘটনায় পড়ে ওহাইয়ো ছেড়ে যাওয়া একটি ট্রেন। ক্যামেরায় উঠে যায় দুর্ঘটনার দৃশ্য এবং আরও অনেক কিছু, যা সবার দৃষ্টি এড়িয়ে যায়। প্রথমে নিছক দুর্ঘটনা মনে হলেও পরে সবার ধারণা পাল্টে যায়। কারণ, ওই ঘটনার পর শহরে একের পর এক অস্বাভাবিক আর অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে, যার কোনো ব্যাখ্যা দিতে পারে না কেউ। সায়েন্স ফিকশন ধাঁচের এ ছবির নাম সুপার এইট। প্রযোজনা করেছেন স্টিভেন স্পিলবার্গ। পরিচালনা করেছেন জে জে আব্রাহাম। ছবিটি গতকাল শুক্রবার মুক্তি পেয়েছে ঢাকায় স্টার সিনেপ্লেক্সে।