স্টুডিও কনসার্টে মিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টিভি থেকে সরাসরি সম্প্রচার হওয়া কোনো স্টুডিও কনসার্টে গান করেননি মিনার। আজ এ ধরনের অনুষ্ঠানে প্রথম গান করবেন। একুশে টিভিতে ‘ফোনোলাইভ স্টুডিও কনসার্ট’ প্রচারিত হবে রাত ১২টা ৫ মিনিটে। মিনার বললেন, ‘টিভি স্টুডিও থেকে সম্প্রচার হওয়া সরাসরি অনুষ্ঠানে গান করার প্রস্তাব অনেক দিন থেকেই পাচ্ছি। আমার সমসাময়িক অনেক শিল্পীই এসব অনুষ্ঠানে গান করছেন। কিন্তু নানা কারণে আমি করতে পারিনি। এবার তেমন কোনো ঝামেলা নেই, তাই রাজি হয়ে গেলাম।’