স্টুডিও থিয়েটারের ২৫ বছর পূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শব্দাবলীর স্টুডিও থিয়েটার ২৫ বছরে পা রাখল। বাংলাদেশে প্রথম স্টুডিও থিয়েটার প্রতিষ্ঠার মাইলফলকও এটি। আজ থেকে ২৫ বছর আগে ৩১ ডিসেম্বর বরিশালে স্টুডিও থিয়েটার প্রতিষ্ঠা করে শব্দাবলী। স্টুডিও থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে চার দিনের নাট্য উত্সবের। গতকাল সন্ধ্যা ছয়টায় শব্দাবলীর স্টুডিও থিয়েটার মঞ্চে নাট্যোত্সবের উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের খ্যাতিমান নাট্যাভিনেতা নাট্যজন প্রবীর গুহ। শব্দাবলীর উপদেষ্টা সংস্কৃতিজন সাহান আরা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের নাট্যজন শাহাদাত হোসেন খান, যশোরের সানোয়ার আলম খান, চট্টগ্রামের অভিজিৎ সেনগুপ্ত প্রমুখ।