স্টুয়ার্টের ভ্যাম্পায়ার-প্রীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয় করে অর্থকড়ি, যশ-খ্যাতি সবই মেলে। মুফতে মনের মানুষ পাওয়াটাও বিচিত্র কিছু নয়। যেমন পেয়েছেন ক্রিস্টেন স্টুয়ার্ট। ভ্যাম্পায়ারের ছবিতে অভিনয় করতে গিয়ে পরিচয় হার্টথ্রব রবার্ট প্যাটিনসনের সঙ্গে। সেখান থেকে মন দেওয়া-নেওয়া। রক্তচোষা মানুষের চরিত্রে অভিনয় করতে করতে টোয়ালাইট সাগার এই অভিনেত্রী এখন ভ্যাম্পায়ার জিনিসটাকে পছন্দ করা শুরু করেছেন। ভ্যাম্পায়ারেরা বিপজ্জনক বলেই নাকি এদের ভালো লাগে তাঁর। ছবিতে এখন তিনি সহজেই ভ্যাম্পায়ার চরিত্রের সঙ্গে একাকার হয়ে যেতে পারেন। তিনি বলেন, ‘নিজেকে ভ্যাম্পায়ার হিসেবে ভাবতে ভালো লাগে। আমার বয়স যখন ১৭, তখন আমি টোয়ালাইট পড়ি এবং ওই জিনিস পড়ার উপযুক্ত সময় ছিল সেটা।’ আইএএনএস।