স্টেডিয়ামে পপ সম্রাটের মূর্তি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল মাঠে মাইকেল জ্যাকসনের মূর্তি দেখে অনেকেই অবাক হয়েছেন। ফুটবলভক্তরা করেছেন কটূক্তি। গত ৩ এপ্রিল পশ্চিম ইংল্যান্ডের ফুলহ্যামের একটি স্টেডিয়ামে পপসম্রাটের মূর্তিটি উন্মোচন করা হয়। উদ্যোক্তা খোদ ফুলহ্যাম ফুটবল ক্লাবের চেয়ারম্যান মোহাম্মদ আল ফায়েদ। তিনি প্রয়াত পপগায়কের একজন বন্ধু। মাইকেলের স্মৃতি রক্ষার্থে স্টেডিয়ামে মূর্তিটি দাঁড় করানো হয়েছে বলে জানান আল ফায়েদ। অনেক ফুটবল অনুরাগী বলেছেন, ‘হাসির খোরাক হয়েছে ব্যাপারটা। ফুটবলের সঙ্গে এই মূর্তির কী সম্পর্ক!’ আরেকজন বলেছেন, ‘এটা ক্লাবের ভাবমূর্তিকে সবার কাছে হাস্যাস্পদ করল। প্রথমে ভেবেছিলাম এটা বুঝি এপ্রিল ফুল রসিকতা।’ জবাবে আল ফায়েদ বলেন, ‘এটা উদ্ভট হবে কেন! যারা মানতে পারছে না তারা গোল্লায় যাক।’ ওয়েবসাইট।