স্ট্যালোনের হিন্দি কোড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলভেস্টার স্ট্যালোন
সিলভেস্টার স্ট্যালোন

বলিউডে এসে যেটুকু হিন্দি শিখেছিলেন হলিউডের অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন এবার তার প্রভাব পড়তে শুরু করেছে। স্ট্যালোন তাঁর পরবর্তী চলচ্চিত্রেও ইংরেজির পাশাপাশি হিন্দি শব্দ ব্যবহার করবেন। কারাগার থেকে পালানোর পরিকল্পনা করার সময় শব্দ কোড হবে তাঁর জানা হিন্দি শব্দগুলো।
২০০৯ সালে মুক্তি পাওয়া ‘কমবাখত ইশক’ চলচ্চিত্রের একটি বিশেষ দৃশ্যে অভিনয় করেছিলেন স্ট্যালোন। তখন তিনি বেশ কিছু হিন্দি শব্দ শিখেছিলেন। এবারে হলিউডের একটি চলচ্চিত্রে তাঁর শেখা হিন্দি শব্দগুলো ব্যবহার করতে যাচ্ছেন তিনি। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
স্ট্যালোন নতুন চলচ্চিত্রটিতে একজন প্রকৌশলীর চরিত্রে অভিনয় করবেন, যেখানে তাঁকে নিজের নকশা করা একটি কারাগারে আটকে পড়তে দেখা যাবে। সেখান থেকে পালানোর জন্য স্ট্যালোন বিভিন্ন সময় ‘ক্যায়সে হো’, ‘পেয়ার’, ‘জিদ্দি’র মতো বিভিন্ন শব্দ ব্যবহার করে বাইরের জগতের সঙ্গে যোগাযোগের চেষ্টা করবেন।