স্ট্যালোনের ‘শত্রু’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মারদাঙ্গা ছবিতে অভিনয় করে অ্যাকশন হিরোর তকমাটা বহু আগেই বাগিয়ে নিয়েছেন তিনি। আর সাড়া জাগানো র‌্যাম্বো ছবির কথা বললে যে কারও চোখের সামনে অভিনেতা সিলভেস্টার স্ট্যালোনের অবয়ব ফুটে উঠবে। সম্প্রতি এই অভিনেতা হলিউডের খ্যাতিমান অপর দুই অভিনেতাকে ‘শত্রু’ বলে অভিহিত করেছেন। তাঁরা হলেন ব্রুস উইলিস ও আরনল্ড শোয়ার্জনেগার। এই দুই অ্যাকশন হিরোকে দস্তুরমতো ঈর্ষা করতেন স্ট্যালোন। ‘প্রতিদ্বন্দ্বী ভাবতাম তাঁদের, ঈর্ষাও হতো। আমার চেয়ে ভালো কোনো ছবি ওঁরা করলে ঈর্ষায় জ্বলে যেতাম। আরও ভালো করার জন্য নতুন উদ্যমে কাজ করতাম। এই প্রতিযোগিতা আমার ক্যারিয়ারের জন্য ইতিবাচক হয়েছে।’ এক সাক্ষাৎকারে অবলীলায় কথাগুলো বললেন সিলভেস্টার স্ট্যালোন। স্ট্যালোন পরিচালিত দ্য এক্সপেন্ডেবলস ছবিতে এই তিন অভিনেতাকে একত্রে দেখা যাবে। ওয়েবসাইট।