স্ট্রিপের ঘটকালি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর কত দিন একা থাকবেন কেটি হোমস? এবার তাঁর জন্য পাত্র দেখা শুরু করেছেন কিংবদন্তি অভিনেত্রী মেরিল স্ট্রিপ। পাত্র আর কেউ নন, তাঁর নিজেরই ছেলে হেনরি উলফি গামার। স্ট্রিপের দৃঢ় বিশ্বাস, ছেলের বউ হিসেবে বেশ মানাবে হোমসকে। তা ছাড়া, জুটি হিসেবেও হেনরি আর হোমস বেশ দারুণ হবেন। স্ট্রিপ আর হোমস একসঙ্গে নতুন একটি ছবিতে কাজ করছেন। গিভার নামের সেই ছবিতে কাজ করতে গিয়েই হোমসকে দেখে মুগ্ধ এই ৬৪ বছর বয়সী। কাজ করতে গিয়েই দুজনের মধ্যে গড়ে উঠেছে ভালো সম্পর্ক। সেখানেই হোমস স্ট্রিপকে বলেন, তিনি শূন্য হূদয়ের জন্য রাজকুমার খুঁজছেন। সঙ্গে সঙ্গে স্ট্রিপ তাঁর ছেলে হেনরির ছবি দেখিয়ে বলেন, ‘পছন্দ হয়?’ হোমস এরপর লাজুক রাঙা হাসি দিয়েছিলেন কি না, তা অবশ্য জানা যায়নি।