স্ত্রী যখন বিচারক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মঞ্চে গাইছেন তাঁর সাবেক স্বামী। আর বিচারক হিসেবে উপস্থিত তিনি নিজেই। এই বিড়ম্বনায় কে-ই বা পড়তে চায়? বিশেষ করে সেই স্বামীর সঙ্গে ছাড়াছাড়িটা যদি হয় মামলা-মোকদ্দমার মধ্য দিয়ে! জেনিফার লোপেজ অন্তত এই বিড়ম্বনায় পড়তে চান না বলেই তাঁর সাবেক স্বামী ওজানি নোয়াকে আমেরিকান আইডল-এর জন্য অডিশন দেওয়া থেকে বিরত রাখার চেষ্টার কোনো ত্রুটি রাখেননি। বেচারা ওজানির শখ ছিল সাবেক স্ত্রী জেনিফারের সামনে তাঁরই একটা জনপ্রিয় গান গেয়ে শোনানো। কিন্তু জেনিফার তাঁকে কোনো সুযোগই দিতে চাননি। ১৯৯৭ সালে কিউবার হোটেল বেয়ারা ওজানিকে বিয়ে করেন জেনিফার। বিয়েটা ভেঙে যায় বছরখানেক পরেই। ওয়েবসাইট।