স্ত্রীর জন্য
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বউকে খুশি করতে কত কী-ই না করে মানুষ। আর এ তো সামান্য পরিচালনার কাজ। অভিনেতা রাসেল ক্রোও তাই দেরি করেননি স্ত্রী ডানিয়েল স্পেন্সারের জন্য এ কাজটা করতে। আট বছরের চেষ্টা-সাধনার পর তাঁর প্রথম অ্যালবাম প্রকাশ করতে যাচ্ছেন ডানিয়েল। সেই অ্যালবামের মিউজিক ভিডিও পরিচালনার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন স্বামী রাসেল ক্রো। এদিকে থেমে নেই তাঁর অভিনয়ও। পরিচালক রিডলে স্কটের রবিন হুড ছবিতে দেখা যাবে তাঁকে। রবিন হুড মুক্তি পাবে আগামী বছরের মে মাসে। ওয়েবসাইট।