স্থাপনাশিল্প 'রক্তাক্ত একুশে আগস্ট'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে নারকীয় গ্রেনেড হামলার ঘটনা স্মরণে শিল্পকলা একাডেমি আয়োজন করেছে স্থাপনাশিল্প প্রদর্শনী ‘রক্তাক্ত একুশে আগস্ট’। ভাস্কর মাহবুবুর রহমানের একক এই প্রদর্শনীতে উঠে এসেছে ভয়াল হত্যাযজ্ঞের নির্মম দিনটি।
শিল্পকলা একাডেমির ভাস্কর্য গ্যালারিতে প্রদর্শনীর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
প্রদর্শনীতে রয়েছে বেশ কয়েকটি আলোকচিত্র। আলোকচিত্রী জিয়া ইসলামের ক্যামেরায় তোলা সেসব ছবিতে ধরা পড়েছে দিনটির ভয়াবহতা।
প্রদর্শনীটি চলবে ২৩ আগস্ট পর্যন্ত।