স্থায়ীভাবে দেশে ফিরছেন অপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছরের সেপ্টেম্বর মাসে স্থায়ীভাবে দেশে ফিরছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী অপি করিম। পরিবারের পক্ষ থেকে অপি করিমের স্থায়ীভাবে দেশে ফেরার ব্যাপারটি আজ শনিবার প্রথম আলো ডটকমকে নিশ্চিত করা হয়েছে।পারিবারিক সূত্রে জানা গেছে, সেপ্টেম্বরে অপি করিমের পড়াশোনার পর্ব শেষ হবে। তার পরই দেশে ফিরবেন তিনি।দেশে ফিরে অপি কী করবেন এমন এক প্রশ্নের জবাবে পারিবারিক সূত্রটি জানিয়েছে, শিক্ষকতার দিকেই অপি করিমের আগ্রহটা বেশি। তাই দেশে ফিরে শিক্ষকতা পেশায় নিজেকে নিয়োজিত করার সম্ভাবনা অনেক বেশি।উল্লেখ্য, অভিনয়শিল্পী অপি করিম ২০১০ সালের ১ অক্টোবর জার্মানির ব্যানবুর্গে অ্যানহাল্ট বিশ্ববিদ্যালয়ে যান ল্যান্ডস্কেপ আর্কিটেকচার বিষয়ে স্নাতকোত্তর পর্বের পড়াশোনার জন্য। বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষের পরীক্ষায় ভালো ফলাফলের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অপি করিমকে ‘অ্যাওয়ার্ড ফর এক্সামপ্লরি পারফর্মেন্স’-এ ভূষিত করে। এ বছরের ৩০ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের তথ্য ও প্রযুক্তি বিভাগের ভাইস প্রেসিডেন্ট আইনার ক্রেজলার আনুষ্ঠানিকভাবে অপি করিমের হাতে পুরস্কারটি হস্তান্তর করেন।ল্যান্ডস্কেপ আর্কিটেকচার পড়ার আগে ইংরেজি সাহিত্যের একটি কোর্সেও অপি করিমের অনেক ভালো ফলাফল ছিল। এ ছাড়া অপি সেখানকার বিশ্ববিদ্যালয়ের সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডেও উল্লেখযোগ্য অবদান রেখেছেন।