স্থূলকায় কঙ্গনা রনৌত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনেত্রীদের ওজন কমানোর কথাই বেশি শোনা যায়। কিন্তু বলিউডের অভিনেত্রী কঙ্গনা রনৌতের ব্যাপারে এটা একেবারেই উল্টো। এমনিতে বলিউডের তারকাদের মধ্যে হালকা ও ছিমছাম গড়নের জন্য কঙ্গনার একটা খ্যাতি রয়েছে। বিপদ হয়েছে নতুন ছবির কাজ করতে গিয়ে। আনন্দ রাইয়ের ‘তনু ওয়েডস মনু’ ছবিটির জন্য হালকা গড়নের কঙ্গনার চেয়ে একটু স্থূলকায় কঙ্গনার দরকার হয়। এর মধ্যে হঠাত্ করেই পায়ে ব্যথা পাওয়ায় বেশ কয়েক সপ্তাহ পূর্ণ বিশ্রামে ছিলেন কঙ্গনা। এই বিশ্রামের ফলে তাঁর ওজন বেড়ে গেছে সাত কেজি। এতে পরিচালকের পাশাপাশি খুব খুশি কঙ্গনাও। ‘তনু ওয়েডস মনু’ ছবিটিতে কঙ্গনাকে দেখা যাবে দক্ষিণ ভারতের এক তরুণীর চরিত্রে। শিগগিরই ছবির টিভি প্রচারণায় স্থূলকায় কঙ্গনাকে দেখা যাবে।আনন্দ রাই পরিচালিত ‘তনু ওয়েডস মনু’ ছবিটি মুক্তি পাবে আগামী ২৫ ফেব্রুয়ারি। মিড ডে।