স্থূলকায় প্রিয়াঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবির প্রয়োজনে তারকাদের কত কিছুই না করতে হয়। ছিপছিপে শরীর বানাতে কেউ কেউ খাওয়া-দাওয়া বাদ দিয়ে পাটকাঠির মতো হয়ে পড়েন। আর কারও কারও বেলায় ঘটে উল্টো ঘটনা। এই যেমন প্রিয়াঙ্কা চোপড়া। চমত্কার দেহবল্লরির জন্য ২৭ বছর বয়সী এই অভিনেত্রীর সুনাম রয়েছে। কিন্তু পরিচালক বিশাল ভরদওয়াজ তাঁর সাত খুন মাফ ছবির জন্য একটু স্থূলকায় নায়িকা খুঁজছিলেন। শেষমেশ প্রিয়াঙ্কা রাজি হলেন। তবে ছবিতে অভিনয়ের আগে শরীরে বাড়তি ওজন চাপিয়েছেন। সে জন্য বাছবিচার ছাড়া দেদার খানাপিনা করতে হয়েছে। ছবির কাজ শেষে ওজন কমাতে এখন আবার ছুটছেন ব্যায়ামাগারে। ওয়েবসাইট।