স্নাতকোত্তর ইভাকে অভিনন্দন জানালেন ক্লিনটন
শিক্ষা অর্জনে বয়স যে কোনো বাধা নয়, সম্প্রতি সেটাই প্রমাণ করেছেন ৩৮ বছর বয়সী তারকা অভিনেত্রী ইভা লঙ্গোরিয়া। সম্প্রতি ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন ইভা আর বিশ্বের অন্যতম ক্ষমতাধর দেশের সাবেক প্রেসিডেন্টের কাছ থেকে পেয়েছেন শুভেচ্ছা বার্তা।ইভাকে শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়ার জন্য ক্লিনটন বেছে নিয়েছেন সামাজিক যোগাযোগ রক্ষার জনপ্রিয় খুদে ব্লগসাইট টুইটার। এ অভিনেত্রীকে ধন্যবাদ জানিয়ে ক্লিনটন তাঁর টুইটার বার্তায় লিখেছেন, স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করায় ইভাকে অভিনন্দন। কখনোই শেখার চেষ্টা বন্ধ করা উচিত নয়। যেকোনো বয়সেই শিক্ষা অর্জন করা সম্ভব। ইভার অর্জন সবাইকে এ বিষয়ে অনুপ্রাণিত করবে। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ই-অনলাইন।এদিকে ক্লিনটন ফাউন্ডেশনের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ায় ইভাকে ধন্যবাদ জানিয়েছেন বিল ক্লিনটন। জবাবে ইভা লিখেছেন, ‘মিস্টার প্রেসিডেন্ট, আপনাকে ধন্যবাদ।’