স্নেহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে আজ রাত সোয়া আটটায় দেখানো হবে নাটক স্নেহ। লিখেছেন আনিসুল হক, পরিচালনা করেছেন হিমেল আশরাফ। অভিনয় করেছেন তিশা, জিতু আহসান প্রমুখ। বর্ষা আর সোহেলের সুখের সংসার। বর্ষা স্কুলশিক্ষিকা আর সোহেল ব্যবসায়ী। বর্ষা বাচ্চা খুব পছন্দ করে। কিন্তু তাদের কোনো সন্তান নেই। চিকিৎসকের কাছ থেকে জানা যায়, সোহেলের কারণেই তাদের সন্তান হচ্ছে না। কিন্তু বর্ষার কাছে সোহেল উল্টো কথা বলে। শুনে বর্ষা ভেঙে পড়ে, কান্নাকাটি করে। একদিন বর্ষা সোহেলকে জানায়, সে মা হতে যাচ্ছে। সোহেল শুনে অবাক হয়। সে বর্ষাকে কিছু বুঝতে দেয় না। কিন্তু তার মনে সন্দেহ তৈরি হয়। একসময় সোহেল সত্য কথাটা বর্ষাকে জানায়। সব শুনে বর্ষা মুষড়ে পড়ে। তাহলে কোনটা সত্য? আবার তারা মুখোমুখি হয় চিকিৎসকের।