স্পট ফিক্সিং নিয়ে মুখ খুললেন শিল্পা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পা শেঠি
শিল্পা শেঠি

আইপিএলকে কলঙ্কিত করেছেন ভারতীয় তিন ক্রিকেটার—শ্রীশান্ত, অজিত চান্দেলা ও অঙ্কিত চাওয়ান। এই তিনজনই রাজস্থান রয়্যালসের খেলোয়াড়। তাই রাজস্থান রয়্যালসের মালিক শিল্পা শেঠি মুখ বুজে থাকতে পারলেন না আর। কেবল তাঁর দলের জন্যই নয়, এই কলঙ্ক যে গোটা জাতিকে খাটো করেছে, তা স্বীকার করলেন এই তারকা। শিল্পা বললেন, ‘রাজস্থান রয়্যালসের সবার জন্যই এটা যন্ত্রণাদায়ক। এটা যে এত স্পর্শকাতর বিষয়, যা নিয়ে এই মুহূর্তে কিছু বলাও মুশকিল। তবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য পিছপা হব না আমরা। দলটা আমাদের কাছে পরিবারের মতো। আশা করি, সব ঝামেলা চুকে যাবে।’ জি মিডিয়া ব্যুরো।