স্পন্দনের প্রতিষ্ঠাবার্ষিকীতে সম্মাননা পেলেন নৃত্যগুরুমাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৃত্য সংগঠন স্পন্দনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার সম্মাননা দেওয়া হয় নৃত্য রাহিজা খানম ঝুনুকে। সম্মাননা প্রদান ছাড়াও অনুষ্ঠানে নুপুরের ছন্দে ছন্দে ছিল স্পন্দনের শিক্ষার্থীদের নৃত্য পরিবেশনা। গতকাল রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত, নৃত্য ও আবৃত্তিকলা কেন্দ্র মিলনায়তনে বসে এ আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী, নৃত্যশিল্পী সংস্থার সভাপতি মিনু হক এবং আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন। স্পন্দনের ভারপ্রাপ্ত সভাপতি রেজাউর রহমানের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা গাজী সারোয়ার হোসেন।
আয়োজনের শুরুতেই স্পন্দনের ‘এ’ দল ‘বি’ দল, ‘সি’ দল ও ‘ডি’ দলের শিক্ষার্থীরা আলাদা চারটি গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে। ‘ই’ ও ‘এফ’ দলের শিক্ষার্থীরা ‘মন মোর মেঘেরও সঙ্গী’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে। শিক্ষার্থীদের পরিবেশনা শেষে উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন সংগঠনের জ্যেষ্ঠ শিল্পীরা।
‘আনন্দলোকে মঙ্গলালোকে’ গানের সঙ্গে সঙ্গে নৃত্যগুরুমাতাখ্যাত রাহিজা খানম ঝুনুকে সম্মাননা প্রদান করা হয়।