স্পাইস গার্লসের পুনর্মিলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষবার তাঁরা একসঙ্গে মিলিত হয়েছিলেন ২০০৮ সালে। গত বুধবার আবার পুনর্মিলনী হলো তাঁদের। ‘ভিভা ফরএভার’ নামের স্টেজ মিউজিক্যাল নিয়ে হাজির হলেন স্পাইস গার্লসের পাঁচ কন্যা—মিলেনি ব্রাউন, মিলেনি চিশহম, গেরি হ্যালিওয়েল, এমা বানটন ও ভিক্টোরিয়া বেকহাম। প্রায় ১০ বছর হলো ভেঙে গেছে ব্যান্ড, তার পরও গতকাল লন্ডনের সেন্ট প্যাঙ্করাস হোটেলে স্পাইস গার্লস ছিল পুরোনো মেজাজে। ‘ভিভা ফরএভার’ সাজানো হয়েছে ব্যান্ডটির জনপ্রিয় কিছু গান দিয়ে। পিটিআই।