স্পাইস গার্লসের পুনর্মিলনী?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বছর তাদের ব্যান্ড দলের ২০ বছর পূর্তি। দলটা অবশ্য ভেঙে গেছে আগেই। তারকারা প্রত্যেকে ভিন্ন ভিন্ন জগৎ নিয়ে ব্যস্ত। তবে স্পাইস গার্লস আবার অন্তত কিছু সময়ের জন্য এক হয়ে যেতে পারে। দুই দশক পূর্তিতে পুনর্মিলনীর পরিকল্পনা করছেন দলটির অন্যতম সদস্য মেল্যানি ব্রাউন। ব্রাউন ছাড়াও এই দলে ছিলেন মেল্যানি চিশম, এমা বান্টন, গেরি হ্যালিওয়েল ও ভিক্টোরিয়া বেকহাম। মেল্যানি ব্রাউন এখন চেষ্টা করছেন বাকিদের রাজি করাতে। ২০১২ সালের অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে স্পাইস গার্লসের তারকারা একসঙ্গে হয়েছিলেন। তাঁদের সেই পরিবেশনাটি প্রশংসিতও হয়েছিল। মেলাবি ব্রাউনের আশা, এবারও দারুণ কিছু করে দেখাবেন তাঁরা। টিওআই।