স্পাইস গার্লসের প্রত্যাবর্তন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলতি বছরের জানুয়ারিতে ব্রিটিশ পপব্যান্ড স্পাইস গার্লসের প্রত্যাবর্তনের আভাস দিয়েছিলেন ব্যান্ডটির সদস্য মেলানি ব্রাউন। অবশেষে সত্যি হলো তাঁর কথা। আর এর মধ্য দিয়েই আবারও যাত্রা শুরু করল একসময়ের তুমুল জনপ্রিয় ব্যান্ডটি।সম্প্রতি লন্ডনে একটি সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন ব্যান্ডটির সদস্যরা। ব্যান্ডটিকে নিয়ে নির্মিতব্য মিউজিক্যাল ‘ভিভা ফরএভার’-এর প্রচারণার উদ্দেশেই তাঁদের এ পুনর্মিলন। ভিভা ফরএভারে স্পাইস গার্লসের ১৮টি গান ঠাঁই পাবে। এটি চলতি বছরের ১১ ডিসেম্বর থেকে যুক্তরাজ্যের পিকাডিলি থিয়েটারে প্রদর্শিত হবে।সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয় সেন্ট প্যানক্রাস রেনেসাঁ লন্ডন হোটেলে। ১৬ বছর আগে এখানেই স্পাইস গার্লসের ব্যাপক জনপ্রিয় গান ‘ওয়ান্না বি’-এর মিউজিক ভিডিওর শুটিং হয়েছিল।