স্পিকটি নট ডায়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যামেরন ডায়াজ
ক্যামেরন ডায়াজ

অস্বস্তিকর বিতর্কিত প্রশ্নগুলো তারকাদের করতে হয় সাক্ষাৎকারের শেষ দিকে। কারণ, শুরুতেই এমন প্রশ্ন করলে চটে যাবেন তারকারা। ভন্ডুল হয়ে যাবে সব। কিন্তু এই তত্ত্বটা হয়তো মনে ছিল না রেডিও উপস্থাপক কাইলি স্যান্ডিল্যান্ডসের। অতিথি ক্যামেরন ডায়াজকে বেমক্কা প্রশ্ন করে বসেন তাঁর প্রিয় বান্ধবী ড্রিউ ব্যারিমোরের মাদকাসক্তি নিয়ে। ক্ষিপ্ত ডায়াজ এরপর আর কথাই বলেননি।
অনেক দিন ধরেই ব্যারিমোর আর ডায়াজের বন্ধুতা। ব্যারিমোর তারুণ্যের শুরুতে মাদকাসক্ত হয়েও পড়েছিলেন। কিন্তু এই স্পর্শকাতর বিষয়টি নিয়ে এত দিন পর কথা বলতে রাজি নন ডিয়াজ। এ কারণেই শেষে স্পিকটি নট! এএনআই।