স্পিলবার্গ-টম হ্যাংকস আবারও মিললেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত ‘ব্যান্ড অব ব্রাদার্স’ এবং ‘দ্য প্যাসেফিক’ টিভি সিরিজের পর সম্প্রতি এ ধরনের আরেকটি টিভি সিরিজের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন অস্কারজয়ী মার্কিন চিত্রনির্মাতা স্টিভেন স্পিলবার্গ ও অভিনেতা টম হ্যাংকস।২০০১ সালে মুক্তি পাওয়া ‘ব্যান্ড অব ব্রাদার্স’ টিভি সিরিজটি যৌথভাবে প্রযোজনা করেছিলেন স্পিলবার্গ ও টম হ্যাংকস। পরে ২০১০ সালে তাঁরা এইচবিও টিভি চ্যানেলের জন্য ‘দ্য প্যাসিফিক’ টিভি সিরিজ প্রযোজনা করেন। এবারও এইচবিও টিভি চ্যানেলের জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে টিভি সিরিজ নির্মাণের সঙ্গে যুক্ত হয়েছেন স্পিলবার্গ ও টম হ্যাংকস। সম্প্রতি এক খবরে এমন তথ্য জানিয়েছে এইসশোবিজ।কয়েক মাস ধরে নতুন এই টিভি সিরিজটির নির্মাণপ্রক্রিয়া শুরু হয়েছে। যদিও এ সিরিজটির নাম এখনো চূড়ান্ত হয়নি। ডোনাল্ড এল মিলারের ‘মাস্টার্স অব দ্য এয়ার: আমেরিকাস বোম্বার বয়েজ হু ফট দ্য এয়ার ওয়ার এগেইনস্ট নাজি জার্মানি’ বই অবলম্বনে এটি নির্মিত হচ্ছে। এরই মধ্যে বইটির স্বত্ব কিনে নিয়েছেন স্পিলবার্গ, টম হ্যাংকস ও সিরিজটির আরেক প্রযোজক গ্যারি গোটজম্যান।