স্পিলবার্গের ছবিতে কাজ করলেন পার্থপ্রতিম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিঃশব্দে শত-সহস্র কথা বলাই তাঁর কাজ। মূকাভিনয়ের কিংবদন্তি পার্থপ্রতিম মজুমদার এবার কাজ করলেন স্টিভেন স্পিলবার্গের একটি ছবিতে। ছবির নাম দ্য হানড্রেড-ফুট জার্নি। রিচার্ড সি মোরাইসের উপন্যাস অবলম্বনে অ্যাডভেঞ্চার ধাঁচের ছবিটি পরিচালনা করেছে লাস হলস্ট্রম। ছবিটি প্রযোজনা করেছেন স্টিভেন স্পিলবার্গ। ২০০৯ সালে মলিয়েঁর পুরস্কার আর ২০১১ সালে ফরাসি নাইট উপাধি পেয়েছেন পার্থপ্রতিম মজুমদার। গত সোমবার ফ্রান্সের প্যারিস থেকে মুঠোফোনে তিনি বলেন, ‘গত বছর নভেম্বরে এই ছবিতে কাজ করেছি। শুটিং করা হয়েছে মূলত ফ্রান্সের প্যারিস ও আলবিতে। ছোট একটি চরিত্রে অভিনয়ের পাশাপাশি আমার কাজ ছিল ওম পুরির বডি মুভমেন্ট নতুন করে তৈরি করা। স্পিলবার্গের প্রযোজনার ছবিতে কাজ করার অভিজ্ঞতাটা আমার জন্য দারুণ ছিল।’