স্পিলবার্গের নতুন ছবিতে ক্রিস হেমসওয়ার্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হলিউডের প্রখ্যাত চলচ্চিত্রনির্মাতা স্টিভেন স্পিলবার্গ পরিচালিত নতুন ছবি ‘রোবোপোক্যালিপ্স’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন ‘দ্য অ্যাভেঞ্জারস’ হিসেবে খ্যাত অস্ট্রেলীয় অভিনেতা ক্রিস হেমসওয়ার্থ। সম্প্রতি স্পিলবার্গের সঙ্গে প্রথমবারের মতো সাক্ষাত্ করেছেন ক্রিস। ‘রোবোপোক্যালিপ্স’ ছবি নিয়ে আলোচনার টেবিলে বসেছিলেন তাঁরা। ক্রিসকে মনে ধরেছে স্পিলবার্গের। তিনি এ ছবিতে ক্রিসকে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। এক খবরে এমনটিই জানিয়েছে স্কাই নিউজ অস্ট্রেলিয়া।২০১১ সালে প্রকাশিত ড্যানিয়েল এইচ উইলসনের সায়েন্স ফিকশন উপন্যাস ‘রোবোপোক্যালিপ্স’ অবলম্বনে ছবি নির্মাণে হাত দিয়েছেন স্পিলবার্গ। ছবির গল্পে দেখা যাবে, কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট-সম্প্রদায় আর্কোসের কারণে হুমকির মুখে পড়ে মানুষের অস্তিত্ব। আর্কোসরা মনে করে, মানুষ পৃথিবীকে অস্বাস্থ্যকর ও দূষিত করে তুলছে। এ জন্য তারা পুরো মানবসম্প্রদায়কে ধ্বংস করে ফেলতে চায়। ছক কষে আক্রমণের পরিকল্পনাও করে তারা। এভাবেই এগিয়ে চলে ছবির কাহিনি। ‘রোবোপোক্যালিপ্স’ ছবিটি মুক্তির দিন ধার্য করা হয়েছে ২০১৪ সালের ২৫ এপ্রিল।