স্প্যানিশ ভাষায় আনিসুল হকের 'মা'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক এ বাংলা উৎসব ও বইমেলায় গত শনিবার প্রকাশিত হলো কথাসাহিত্যিক আনিসুল হকের মা উপন্যাসটির স্প্যানিশ সংস্করণ লা মাদ্রে। উপন্যাসটির স্প্যানিশ অনুবাদ করেছেন এ এইচ এস মোহাম্মদ। বাংলাদেশের এক শহীদজননীর সংগ্রামের গল্প এখন পড়তে পারবেন বিশ্বের স্প্যানিশভাষী পাঠকেরা। বইটি একযোগে নিউইয়র্ক ও পেরুর রাজধানী লিমা থেকে প্রকাশ করেছে সময় প্রকাশন। নিউইয়র্কের বইমেলায় সময় প্রকাশনের স্টলে লা মাদ্রের মোড়ক উন্মোচন করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, কলম্বিয়ান-আমেরিকান শান্তি সংগঠক ক্লডিয়া সেপুলভেদা ও শান্তিশ্রী মেগগ্রাথ। এ সময় উপস্থিত ছিলেন লেখক আনিসুল হক ও প্রকাশক ফরিদ আহমেদ।