স্বদেশ প্রত্যাবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামী স্যাম মেন্ডেসের সঙ্গে সম্প্রতি সম্পর্ক চুকে গেছে হলিউড তারকা কেট উইন্সলেটের। এবার তিনি আরেকটি নতুন সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন। তা হচ্ছে নিজ দেশ ব্রিটেনে ফিরে যাওয়া। বার্কশায়ারের রিডিংয়ে কেটের জন্ম। চলচ্চিত্রে প্রতিষ্ঠা পাওয়ার সূত্রে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ২০০৩ সালে মেন্ডেসকে বিয়ে করার পর নিউইয়র্কে বাস করে আসছেন তিনি। ব্রিটিশ অভিনেত্রী রেবেকা হলের সঙ্গে মেন্ডেসের ঘনিষ্ঠতার কারণে তিনি হতাশ হয়ে সম্পর্কছেদের সিদ্ধান্ত নেন। তাঁদের ছাড়াছাড়ি হওয়ার পরপরই তিনি সংবাদমাধ্যম এড়াতে মেক্সিকোতে যান। তাঁর এই দুঃসময়ে পাশে এসে দাঁড়িয়েছেন টাইটানিক ছবিতে তাঁর সহশিল্পী লিওনার্দো ডিক্যাপ্রিও। ওয়েবসাইট।