স্বদেশের যাত্রায় মুগ্ধ দর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘন কুয়াশা কিংবা তীব্র শীত মানছে না দর্শক। সারা দিন কাজের পর তারা রাতে ছুটে যায় যাত্রার আসরে। নড়াইল জেলার লোহাগড়াতে আনন্দ মেলায় স্বদেশ যাত্রাদলের আসরে দেখা গেছে দর্শকের ঢল। ২৬ জানুয়ারি এই অপেরার সমাপনী পালা ছিল সুজন বেদের ঘাট।
জমিদারপুত্র আর বেদের মেয়ের অসম প্রেমের কাহিনি নিয়ে গড়ে ওঠা গল্পের প্রতিটি দৃশ্যে ছিল শিহরণ। প্রণব মণ্ডল আর স্বপ্না মল্লিকের গানে যেন জাদুর স্পর্শ। পালার শুরুতেই বেদেনী মালার গানের সুরে মুগ্ধ দস্যু সোবাহান। সচকিত মালা রুখে দাঁড়ায়। তার মাথায় সাপের ঝাঁপি। পরনে ঘাগরা, হাতে ডুগডুগি। কুমারী মালার চোখে কালনাগিনীর হাসি। সে মিষ্টি সুরে চিৎকার করে। ততক্ষণে দর্শক মুগ্ধ হয়ে যায় বেদেনী মালার নাচে-গানে। এই দলের আর যে পালাগুলো দর্শক দেখেছে তা হলো মানবী দেবী, মা হলো বন্দী, মায়ের চোখে জল, গুরু দক্ষিণা, ফুলন দেবী, ঠাকুরবাড়ির কান্না, মিলন মালা ও ঢাকা জ্বলছে।
এই আনন্দ মেলায় স্বদেশ অপেরার আগে দিশারি অপেরার পালা দেখেছে দশর্ক।